নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

স্বাধীনতা দিবসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রদ্ধা নিবেদন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩:০০, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ১৩:০০, ২৬ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রদ্ধা নিবেদন

‎‎‎মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নগরীতে স্বাধীনতা দিবসের র‌্যালি করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টায় র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে চাষাঢ়া চত্বরে বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

‎‎এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, সহ সাধারণ সম্পাদক অজয় সুত্রদর, সাংগঠনিক সম্পাদক সুব্রত সাহা, জেলা যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি তুলষী ঘোষ, জেলা কোষাধ্যক্ষ পিন্টু রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ দেওরিসহ অসংখ্য নেতৃবৃন্দ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন