নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫১, ৩১ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

‎বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার (৩১ মার্চ) নগরীর চাষাড়া বালুরমাঠ এলাকায় অবস্থিত সিনামন চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। ‎

সভায় সমিতির অভিষেক অনুষ্ঠান, নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং সমিতির সভাপতি সম্পর্কে এক চিকিৎসকের করা বিদ্বেষমূলক বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

‎‎সমিতির সভাপতি ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. ফারুকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য কবির হোসেন, মনিরুজ্জামান, রব শিকদারসহ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি মো. জুয়েল প্রমুখ। 

‎‎সভায় অংশগ্রহণকারীরা সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন