নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের জন্য

ছাত্র ফেডারেশন না’গঞ্জ কলেজ শাখার হেল্প ডেস্ক ও প্রাথমিক চিকিৎসা সেবা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪২, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৪৩, ২৫ এপ্রিল ২০২৬

ছাত্র ফেডারেশন না’গঞ্জ কলেজ শাখার হেল্প ডেস্ক ও প্রাথমিক চিকিৎসা সেবা

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার উদ্যোগে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য শনিবার (২৫ এপ্রিল) একটি হেল্প ডেস্ক ও প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

‎‎উক্ত কার্যক্রমের মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহায়তা, প্রয়োজনীয় তথ্য প্রদান, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অসুস্থ বা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া পরীক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।

‎‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা বিশ্বাস করে, শিক্ষার্থীবান্ধব ও মানবিক ক্যাম্পাস গড়ে তুলতে শুধু দাবি উত্থাপন নয়, বরং শিক্ষার্থীদের প্রয়োজনের মুহূর্তে পাশে দাঁড়ানোও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎‎ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক শিক্ষা পরিবেশ এবং মানবিক ক্যাম্পাস বিনির্মাণে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন