নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

‎তৃতীয় দিনেও এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবায় মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩:৩৬, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৩৭, ২৬ এপ্রিল ২০২৬

‎তৃতীয় দিনেও এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবায় মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন

টানা তৃতীয় দিনের মতো নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও বন্দরে এসএসসি ও দাখিল পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন।
‎
‎ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের উদ্যোগে শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের ৭টি পরীক্ষা কেন্দ্রের সামনে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে ছিল অভিভাবকদের জন্য বসার ছাউনি, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ।
‎
‎রবিবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কার্যক্রমে নারায়ণগঞ্জ মহানগর যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন এবং বিভিন্ন কেন্দ্রের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
‎
‎স্থানীয়রা জানান, তীব্র গরমের মধ্যে পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য এমন উদ্যোগ অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। তারা এ মানবিক কর্মকাণ্ডকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং এটিকে একটি ইতিবাচক সামাজিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
‎
‎উল্লেখ্য, পরীক্ষার পুরো সময়জুড়ে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন