নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে

সাইনবোর্ডে শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৩, ১ মে ২০২৬

সাইনবোর্ডে শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় এ র‌্যালি ও শ্রমিক সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: রিদওয়ানুল আযীমের সঞ্চালনায় উক্ত র‌্যালী ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ এবং প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ¦ মমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা অর্থ সম্পাদক মো: আব্দুর রহমান, সাবেক নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আমিন আহমেদ মাস্তান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতুল্লা উত্তরের আমির গাজী আবুল কাশেম, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সূরা ও কর্ম পরিষদ সদস্য মাও. মজিবুর রহমান মিয়াজী, ঢাকা দক্ষিন অঞ্চলের দপ্তর সম্পাদক ও অঞ্চল পরিচালক নুরুল আমিন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো: হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, পহেলা মে শুধু পালন করলে হবে না শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে। চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে।

তিনি আরোও বলেন, আজকে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে আছে, অথচ দেশের পুলিশ-সেনাবাহিনী হতে শুরু করে যাদের অর্থের অভাব নাই তারা রেশন পায় শ্রমিকরা পায় না, শ্রমিকদের জন্য রেশনিং দিতে হবে, বিনামূল্যে চিকিৎসা দিতে হবে, শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে, শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে।

প্রধান বক্তা আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতের জন্য ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। আমাদেরকে অবশ্যই এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

সভাপতির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকরা দুবেলা খেতে পারছে না, তারা আজকে মানবেতর জীবনযাপন করছে, অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, সকল খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে, নতুন করে মজুরি বোর্ড গঠন করতে হবে, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে ভাতা দিতে হবে, রেশনিংসহ শ্রমিকদের সকল নাগরিক সুযোগ সুবিধা দিতে হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন