নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সালাম সভাপতি, হান্নানকে সাধারণ সম্পাদক

সিদ্ধিরগঞ্জে ১ ও ৩ নং ওয়ার্ড হকার্স ফেডারেশনের কমিটি গঠন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৯, ১১ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১ ও ৩ নং ওয়ার্ড হকার্স ফেডারেশনের কমিটি গঠন

বাংলাদেশ হকার্স ফেডারেশন (রেজিঃ নং বি- ২১৫৯) এর সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত নাসিক ১ ও ৩ ওয়ার্ড এর সমম্বয়ে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। হকার্স ফেডারেশনের সিদ্ধিরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক নোমান হোসেন টুটুল গত রবিবার কেন্দ্রীয় কমিটির নির্দেশানুয়ায়ি এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন। এতে মো. সালামকে সভাপতি ও মো. হান্নানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।  

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কার্যকরী সহ-সভাপতি মোঃ হৃদয়, সিনিয়র সহ-সভাপতি মো. আকরাম, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, প্রচার সম্পাদন মো. দায়েন, অর্থ সম্পাদক মো. রিপন, দপ্তর সম্পাদক মো. রাজিব, যানজট বিষয়ক সম্পাদক অঞ্জন, সমাজ কল্যাণ সম্পাদক মো. গনি, কার্যকরী সদস্য মো. বাদশা ও মো. হৃদয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন