নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মামুন মাহমুদকে পল্লী চিকিৎসা সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার শুভেচ্ছা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:০০, ১৯ মে ২০২৬

মামুন মাহমুদকে পল্লী চিকিৎসা সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পল্লী চিকিৎসা সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখা কমিটি। ‎মঙ্গলবার (১৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।  ‎‎এ সময় তারা ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং জেলার স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

‎‎এ সময় বাংলাদেশ পল্লী চিকিৎসা সমিতির নেতারা বলেন, অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে নারায়ণগঞ্জে উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী। অন্যদিকে অধ্যাপক মামুন মাহমুদও সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

‎‎সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসা সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ডা. মুজিবুর রহমান, জেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম স্বপন, ফতুল্লা থানা শাখার সভাপতি মোহাম্মদ জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা শাখার মো. আসলাম, মো. জহিরুল ইসলাম দুলাল, মোঃ হাবিবুর রহমান হাবিব, সিদ্ধিরগঞ্জ ১ নম্বর ওয়ার্ড পল্লী চিকিৎসক সমিতির সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন