শিরোনাম:
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২০:২৬, ২০ মে ২০২৬ | আপডেট: ২০:২৮, ২০ মে ২০২৬
ইসলামিক টিভির রূপগঞ্জ প্রতিনিধি আল আমিন মিয়ার উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি আবু সাউদ মাসুদ (দৈনিক আমার দেশ) ও সাধারণ সম্পাদক আনোয়ার হাসান (আরটিভি) বলেন, গণমাধ্যমর্কীদের উপর হামলা কোন সভ্যতার অংশ হতে পারে না। যারা এই হীণ কর্ম করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে আহ্বায়ন জানিয়েছেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম ও সংবাদকর্মী যদি নিরাপদ না থাকে তাহলে দেশে গণতন্ত্র স্থায়ী রূপ পায় না। প্রসঙ্গত, আল আমিন মিয়া নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য।