শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৩, ১৮ জুন ২০২৬
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা ট্রাক ট্যাংকলরী কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মিলাদ ও দোয়া মাহফিল অনৃুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে নগরীর নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনৃুষ্ঠিত হয়।
এ সময় নগরীর যানজট নিরসনে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহিদ বলেছেন, নগরীতে যাজটের কবলে পড়ে প্রতিনিয়ত মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। সবাইকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। নগরীতে যানজট যাতে সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে সোচ্চার হতে হবে।
চাঁদাবাজদের হুঁশিয়ার দিয়ে শহিদ বলেন, কেউ যদি আমার নাম ব্যবহার করে চাঁদাবাজি করে। সাবধান হয়ে যান। আমরা কোন চাঁদাবাজদের প্রশ্রয় দিবো না। আর আমার যদি কোন ভুল-ত্রুটি থেকে থাকে, তাহলে আমাকে বলবেন। আমি সভাপতি ও সকল উপদেষ্টাদের সঙ্গে নিয়ে ভুল সংশোধন করে নেবো। তাই বলছি, কেউ আমাকে ভুল বুঝবেন না।
এসময় নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভারড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহিদের সভাপতিত্বে ও সদর থানা যুবদলনেতা ও নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভারড ভ্যান শ্রমিক ইউনিয়নের সংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পী চিশতীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভারড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান আহম্মেদ।
প্রধান বক্তা হিসোবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলে সভাপতি পদপ্রার্থী ও মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভারড ভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান লিটন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল হক চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন,রহমত উল্লাহ রাজীব, পায়েল হোসাইন আকাশ, মালেক সরদার, মাস্তান প্রধান, শহিদুল ইসলাম, শাজাহান,মন্টু, মো: হারুন, রফিক, আওলাদ, ফয়েজ আহমেদ টিটু, মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।