নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ৪ দিন যাবত নিখোঁজ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০১, ২২ জুন ২০২৬

নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ৪ দিন যাবত নিখোঁজ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি সাইদুর রহমান গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন ছাত্র ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনসহ গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ছাত্র ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ জুন শুক্রবার সন্ধ্যায় কয়েকজন বন্ধুর সঙ্গে শহরের চারারগোপ এলাকায় যান এবং বেশ কিছুক্ষণ সময় কাটান। পরে এক বন্ধুর হাতে নিজের মোবাইল ফোনটি দিয়ে রাস্তা পার হন। এরপর থেকে নিখোঁজ হন সাইদুর রহমান।

পরিবার ও সংগঠনের সবার সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সাইদুর রহমানের কোন সন্ধান না পেয়ে ২১ জুন রাতে সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন গণসংহতি আন্দোলন এর জেলার সমন্বয়ক তারিকুল ইসলাম সুজন। 

সংবাদ সম্মেলনে ছাত্র ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেন জানান, দীর্ঘ চারদিনেও ছাত্রনেতা সাইদুর রহমানের কোন হদিন না পাওয়ায় চরম উৎকন্ঠায় রয়েছেন তার পরিবার ও সহকর্মীরা। অনতিবিলম্বে নিখোঁজ সাইদুর রহমানকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন