নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বাষির্কী পালিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৫, ২৩ জুন ২০২৬ | আপডেট: ২২:৩৬, ২৩ জুন ২০২৬

দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বাষির্কী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে দেওভোগ শহীদ সোহরাওয়ার্দী মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো.মনির মল্লিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, সদস্য আওলাদ হোসেন। বিশেস বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম আসলাম। আরও উপস্থিত ছিলেন, সুজন মাহমুদ, দিদার খন্দকার, ওমর ফারুক সহ প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এড.সাখাওয়াত হোসেন খান বলেন, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। স্বৈরাচার আমলে এই দেশ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য কোটি কোটি টাকা খরচ করেছে। কিন্তু সেই স্বৈরাচার জিয়াউর রহমান নাম মানুষের মন থেকে মুছতে পারে নাই। এদেশের মানুষের হৃদয়ে রয়েছে শহীদ জিয়াউর রহমানের নাম। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন