নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

আমরা নারায়ণগঞ্জবাসীর সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২৮, ২৮ জুন ২০২৬ | আপডেট: ২১:২৮, ২৮ জুন ২০২৬

আমরা নারায়ণগঞ্জবাসীর সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

প্রতি বৎসরের ন্যায় এবার ও আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের পক্ষ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে। রবিবার (২৮ জুন) বেলা ১২টার দিকে গলাচিপা মারকাযুল উল আব্দুল আউয়াল মাদ্রাসা প্রাঙ্গনে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহমেদের নেৃতত্বে বিভিন্ন প্রকারের ফলের গাছ বড় ড্রামে রোপন করা হয়।

সভাপতি বলেন পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে বেশি করে গাছ রোপন করতে হবে। বিশেষ করে খালি জায়গা বা রাস্তার পাশে গাছ রোপনে ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের এগিয়ে আসতে হবে। গাছ আমাদের প্রতিদিনের প্রানশক্তি। তিনি উপস্থিত নেতৃবৃন্দ এবং মাদ্রাসা ছাত্র ও কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বৃক্ষরোপন কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন সর্বজনাব সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, হাজী রমজানুল রশীদ, সহ সম্পাদক শফিকুল ইসলাম খান, হাজী আব্দুস সাত্তার ভুট্টু, হাজী এম.এ মান্নান পটু, ক্রীড়া সম্পাদক হাজী জাহাঙ্গীর কবির পোকন, সহ-সাংগঠনিক সম্পাদক- মাকিদ মোস্তাকিম শিপলু, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সদস্য- ইকবাল শেখ, মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা আলী আজম, আবু তালেব জুয়েল প্রমুখ। 

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন