নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ডিআইটি মসজিদ প্রাঙ্গণে আমরা নারায়ণগঞ্জবাসীর বৃক্ষরোপণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:২৩, ১ জুলাই ২০২৬

ডিআইটি মসজিদ প্রাঙ্গণে আমরা নারায়ণগঞ্জবাসীর বৃক্ষরোপণ

সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী আওতায় বুধবার (১ জুলাই) দুপুরে ডিআইটি মসজিদ প্রাঙ্গনে “গাছ লাগান-পরিবেশ বাঁচান” শ্লোগান বাস্তবায়নে আমরা নারায়ণগঞ্জবাসীর সংগঠনের উদ্যোগে ৭৫টি চারাগাছ রোপণ করা হয়।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচী উদ্বোধন করেন ডিআইটি জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ¦ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূর উদ্দিন আহমেদের দিক নির্দেশনায় বৃক্ষ রোপন করা হয়। 

বৃক্ষ রোপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক- মোঃ নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি- কুতুব উদ্দিন আহম্মদ, যুগ্ম সম্পাদক-১- মাহমুদ হোসেন, সহ-সম্পাদক- হাজী লোকমান আহম্মদ, হাজী আব্দুস সাত্তার ভুট্টু, অধ্যাপক- জাহাঙ্গীর আলম জাগু, মহিউদ্দিন মাহমুদ, কোষাধ্যক্ষ- শফিকুল ইসলাম খান, ক্রীড়া সম্পাদক- হাজী জাহাঙ্গীর কবির পোকন, সহ-সাংগঠনিক সম্পাক- মাকিদ মোস্তাকিম শিপলু, প্রচার ও প্রকাশনা সম্পাদত- ওয়াহেদুজ্জামান জামান, যুব কল্যান সম্পাদক- ইমরান শরীফ, কার্যকরী সদস্য- হাজী কাইয়ুম নবাব, নজরুল ইসলাম রোমান, মোঃ শাহেদ হোসেন, হাফেজ মাজহারুল ইসলাম, মোঃ ইয়াকুব, মারুফ আহম্মেদ হেলাল, মোঃ শওকত আলী, হাজী আবু সাঈদ প্রমুখ।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন