নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর সমাপনি দিবসে

হাজীগঞ্জ ঘাটে আমরা নারায়ণগঞ্জবাসীর বৃক্ষরোপণ ও বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:০৩, ৪ জুলাই ২০২৬

হাজীগঞ্জ ঘাটে আমরা নারায়ণগঞ্জবাসীর বৃক্ষরোপণ ও বিতরণ

সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর সমাপনি দিবসে শনিবার (৪ জুলাই) দুপুরে হাজীগঞ্জ খেয়া ঘাটে ফুল ও ফলের চারা রোপন এবং খেয়াঘাটে যাতায়াতকারী যাত্রীদের মাঝে কয়েকশত ফল, কাঠ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচী সমাপ্তি ঘোষনা করে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূর উদ্দিন আহমেদ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূর উদ্দিন আহমেদ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের মাধ্যমে সবাইকে কার্যকরী পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান এবং বেশি বেশি করে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর অনুরোধ জানান।

সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হকের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন অসুস্থ্য শরীর নিয়ে সাধারন সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি কুতুব উদ্দিন আহম্মদ, সহ-সম্পাদক আব্দুল খালেক সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ হোসেন জুলু, ক্রীড়া সম্পাদক হাজী জাহাঙ্গীর কবির পোকন, সহ-সাংগঠনিক সম্পাক মাকিদ মোস্তাকিম শিপলু, সমাজ কল্যান সম্পাদ রাজিউদ্দিন আহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, কার্যকরী সদস্য মো. জুয়েল মিয়া, মো. সেলিম রেজা, মো. শওকত আলী, আবরারুল হক সিয়াম, শহীদুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন