শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:১২, ১৬ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কালীরবাজারস্থ এমপি আবুল কালামের বাসভবনে গিয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংগঠনের পক্ষ থেকে এমপি আবুল কালামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসা সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ডা. মুজিবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক মুহাঃ মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম স্বপন প্রমুখ।