শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৩৯, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৪০, ২২ জুলাই ২০২৬
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার (২১-২২ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকায় এ চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়।
এ কর্মসূচি বাস্তবায়নে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও রূপগঞ্জ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সহযোগিতা করেছে।
ঢাকার চিকিৎসক ডা. আফরিন আরা শাম্মী ও ডা. হাবিবুল্লাহর নেতৃত্বে একদল চিকিৎসক জেনারেল ফিজিশিয়ান, মেডিসিন, ডায়াবেটিকস, বাত-ব্যাথা, চর্ম, শ্বাসকষ্ট, বক্ষব্যাধি, মা ও শিশু রোগ হৃদরোগ, পেটের পীড়া, চর্ম রোগ, জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় আক্রান্ত রোগীদেরকে প্রয়োজনীয় পরামর্শ, চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করেন। এছাড়া ৫০ অনূর্ধ্ব নারীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন উপকরণ প্রদান করা হয়।
বুধবার (২২ জুলাই) কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংগঠনিক সম্পাদক ইফতেখার ভুঁইয়া রিদ্বীন, সহ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, ভুলতা ঔষধ ব্যাবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সজিব প্রধান, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের কার্যকরী সদস্য ইমন মিয়া ও নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাশরাফি প্রমুখ।
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম বলেন, হঠাৎ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে লাখো মানুষ, যারা ভীষণ কষ্টকর জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়ানো জরুরি। ঐক্য পরিষদ জনহিতকরণ কাজ অব্যাহত রাখবে এবং বঞ্চিত জনমানুষের পাশে সবসময় থাকবে।