শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০৩, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ২২:০৩, ২৩ জুলাই ২০২৬
ফতুল্লা রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির কার্যালয়ের সামনে খালপার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের প্রফেসর শফিকুল ইসলাম, দক্ষিন সস্তাপুর পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আলতাব হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার হাদিউল ইসলাম, পারভেজ সহ রোটারি ক্লাবে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।