শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৪০, ২৬ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের রোগমুক্তি কামনায় মালিক শ্রমিক ঐক্য পরিষদের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৬ জুলাই বাদ আসর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় জাকির খানের সুস্থতা কামনা করা হয়।
মিলাদে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, মোঃ ছলিমুললা সেলিম (দাদা সেলিম), যুগ্ম আহবায়ক মোঃ সেলিম হোসেন, মোঃ ইউসুফ আহমেদ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ লিটন খান, মোঃ নাজিম হোসেন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ মাহবুব রতন, মোঃ রতন, মোঃ সফিকুল ইসলাম, ছালে মোঃ রনি, মোঃ আল আমিন সহ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দরা।