শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৪৯, ২ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব ফজলুল হককে দেশের সর্বোচ্চ বাণিজ্য সংস্থা ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগোপযোগী সিদ্ধান্তে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সরকারকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশন-১ শাখা ২০২২ সালের ট্রেড অর্গানাইজেশন আইনের ১৭ ধারা অনুযায়ী জনাব ফজলুল হককে এফবিসিসিআই প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে একটি অফিস আদেশ জারি করে।
সরকার জানিয়েছে, সংস্থাটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের শিল্প ও বাণিজ্যের স্বার্থ রক্ষার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। তিনি রবিবার (২ আগস্ট) এই দায়িত্ব গ্রহণ করেন।
উলেখ্য, জনাব ফজলুল হক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ২০০০-২০০২ কার্যকরী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা আশাকরি তাঁর দক্ষ নেতৃত্ব দেশের ব্যবসা বাণিজ্যের সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।