নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

এমপি আল আমিনের সঙ্গে জাতীয় যুবশক্তি না’গঞ্জ জেলা কমিটির সাক্ষাৎ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৪, ৪ আগস্ট ২০২৬

এমপি আল আমিনের সঙ্গে জাতীয় যুবশক্তি না’গঞ্জ জেলা কমিটির সাক্ষাৎ

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ। 

সম্প্রতি সংসদ সদস্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মো. জাহিদুল হক বাঁধন ও সদস্য সচিব ইমন মালুমের নেতৃত্বে সংগঠনটির জেলা পর্যায়ের নেতারা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক নূরজামাল হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাছের উদ্দিন এবং সিনিয়র সংগঠক মিনহাজুল আবেদীন বাবলুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে জেলা যুবশক্তির নেতারা সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে এলাকার যুবসমাজের উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুবশক্তির সম্পৃক্ততা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন যুবসমাজকে ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, তরুণদের অংশগ্রহণে সমাজ ও রাষ্ট্র গঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। সংগঠনের নেতারাও জনস্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন