নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায়

চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৫:৩১, ৬ আগস্ট ২০২৬

চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের মিলাদ ও দোয়া

জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৫ আগষ্ট) বাদ আসর চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

মিলাদ ও দোয়া পরিচালনা করেন চৌধুরী বাড়ি জামে মসজিদের ঈমাম মো: মামুন। জুলাইয়ের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় করেন এবং চৌধুরী বাড়ির সকল ব্যবসায়ীদের জন্য দোয়া করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মো: মাসুম প্রধান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম রাসেল, সাধারণ সম্পাদক মো: সুমন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ গাজী, কোষাধ্যক্ষ মো: সাখাওয়াত, ধর্ম বিষয়ক সম্পাদক মো: খোরশেদ আলম,  প্রচার সম্পাদক মো: সাইফুল, ফরহাদ হোসেনসহ চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিশনের ব্যবসায়ীবৃন্দ ও মুসল্লিগণ প্রমুখ।

‎‎ 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন