নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

আন্তঃজিলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন সাইলো শাখার নির্বাচন

ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ উৎসবের মধ্যদিয়ে ট্রাক মার্কায় ভোট চেয়ে জনসংযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৪, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:১৮, ১১ আগস্ট ২০২৬

ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ উৎসবের মধ্যদিয়ে ট্রাক মার্কায় ভোট চেয়ে জনসংযোগ

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কাভার্ডভ্যান ও মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিশাল জনসংযোগ ও গণসংযোগ করেছেন যুগ্ন সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রুবেল ড্রাইভার।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জ সাইলো শাখা এলাকায় এই বিশাল গণসংযোগ বের করা হয়।  মোহাম্মদ রুবেল ড্রাইভারের সমর্থনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় ড্রাইভার, চালক, হেলপারসহ সাধারণ ভোটার ও সমর্থকরা।

গণসংযোগটি পুরো এলাকা প্রদক্ষিণ করার সময় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় চারদিকে স্লোগান ওঠে, “১৪ তারিখ সারাদিন, ট্রাক মার্কায় ভোট দিন!”

জনসংযোগকালে যুগ্ন সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রুবেল ড্রাইভার ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করে তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং সাইলো শাখার উন্নয়নে তিনি সর্বদা পাশে থাকবেন। 

চালক ও হেলপার ভোটার সমর্থকরাও ট্রাক মার্কাকে বিজয়ী করতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন