নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

না’গঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতির সঙ্গে ছাত্র ফেডারেশন নেতৃবৃন্দের সাক্ষাৎ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:৫৩, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৫৩, ১২ আগস্ট ২০২৬

না’গঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতির সঙ্গে ছাত্র ফেডারেশন নেতৃবৃন্দের সাক্ষাৎ

‎নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং কলেজের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবিতে নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতির সঙ্গে বুধবার (১২ আগস্ট) সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দ।

‎এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর, যুগ্ম আহ্বায়ক শেখ সাদী,সদস্য সচিব তাহমিদ আনোয়ার,সদস্য ফাতেমা,সদস্য সিফা এবং সংগঠক আকিব হাসান।

‎‎সাক্ষাৎকালে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা আহবায়ক মৌমিতা নূর এবং সদস্য সচিব তাহমিদ আনোয়ার নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রম ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সবসময় কাজ করে যাবেন বলে উল্লেখ করেন।

‎‎ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের পাঠদান নিশ্চিত করলেই দায়িত্ব শেষ হয় না; তাদের নিরাপদ যাতায়াত, স্বাস্থ্যসেবা, খাবারের ব্যবস্থা এবং প্রয়োজনীয় মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাও প্রতিষ্ঠানের দায়িত্বের অংশ। নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের এসব সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা প্রয়োজন।

‎‎সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা করেন। ‎‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবির পক্ষে ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলে তাকে অবগত করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন