নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার নির্বাচন

উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীর আলম রিপনের গণসংযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫৭, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৫৮, ১২ আগস্ট ২০২৬

উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীর আলম রিপনের গণসংযোগ

​বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। বিশেষ করে সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিপন বটগাছ মার্কার পক্ষে আয়োজিত গণসংযোগটি ইতোমধ্যে সাধারণ ভোটার ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আলোচনার শীর্ষে উঠে এসেছে।

​বুধবার বিকেলে সাইলো রোড এলাকায় মোঃজাহাঙ্গীর আলম রিপনের সমর্থনে এক বিশাল ও আনন্দঘন গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার বিপুলসংখ্যক যুবকরা নানা রকম প্রাণবন্ত স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। যুবসমাজের এই উদ্দীপনা সাধারণ পথচারী ও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে এবং এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​গণসংযোগে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় চালক ও ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে উপস্থিত সমর্থকরা জানান, সভাপতি পথে প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিপন একজন সৎ কর্মীবান্ধব হিসেবে  অত্যন্ত যোগ্য, নির্ভরযোগ্য ও সৎ প্রার্থী। সংগঠনকে আরও সুসংগঠিত করতে এবং চালক সমাজের অধিকার আদায়ে তার কোনো বিকল্প নেই।

​আগামী নির্বাচনে বটগাছ মার্কায় ভোট দিয়ে মোঃ জাহাঙ্গীর আলম রিপন কে  বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সাইলো শাখার সকল সম্মানিত ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন