নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৮, ২৬ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাদ মাগরিব ক্লাবের নামাজঘরে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, মানবতার প্রতি তাঁর অনন্য অবদান এবং শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। 

পরে দেশ, জাতি, ক্লাবের সার্বিক কল্যাণ এবং সকল সদস্যের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে ক্লাবের সভাপতি আলহাজ¦ এম. সোলায়মান,  সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিঃ আমিনুজ্জামান মৃধা, পরিচালনা পর্ষদ সদস্য মোঃ হারুন-অর-রশীদ, আলতাফ হোসেন, উজ্জল হোসেন, খান আব্দুল কাদির মাহবুব (বাবু) ও কাজী আব্দুস সাত্তার, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির, বিপুল সংখ্যক সদস্যবৃন্দ এবং ক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন