নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সাংবাদিক জহিরুলকে হুমকি ঘটনায় বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নিন্দা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৯, ৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪০, ৩ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক জহিরুলকে হুমকি ঘটনায় বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নিন্দা

সংবাদ প্রকাশের জের ধরে কলাপাতা বার্গারের পরিচালক  মামুন শিকদার কর্তৃক  দৈনিক দি নিউ নেশন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি জহিরুল ইসলাম সিরাজের উপর হামলা ও মামলার হুমকি ঘটনায় র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বন্দর পেশাদার  সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।  বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) বিকেলে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক জি এম সুমনসহ সংগঠনের নেতৃবৃন্দরা  গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে  তারা এ ঘটনার র্তীব্র নিন্দা  জ্ঞাপন করেন।

বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক জি এম সুমন নেক্কার জনক ঘটনার র্তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে  বিবৃতিতে জানান, কোন অপশক্তির কাছে গণমাধ্যম কর্মীরা কখনো মাথা নত করেনি ভবিষ্যৎও করবে না।

হুমকি দামকি এমন কি মিথ্যা মামলা দিয়ে গণমাধ্যম কর্মীদের কলম কখনো বন্ধ করা যাবে না। বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ অনতি বিলম্বে কলাপাতা বার্গারের অসাধু  পরিচালক মামুন শিকদারের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট  সোনারগাঁ আল মদিনা শপিং মলের মালিক মাজহারুল ইসলাম কর্তৃক সংবাদ সম্মেলনের আয়োজন করে৷ সেখানে তিনি মামুন শিকদারের বিরুদ্ধে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনের সংবাদ প্রচারের ঘটনার জের ধরে উল্লেখিত প্রতিষ্ঠানের অসাধু ব্যবসায়ী মামুন শিকদার কর্তৃক

দৈনিক দি নিউ নেশন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি জহিরুল ইসলাম সিরাজের উপর হামলা ও মামলার হুমকি দেয়।  এ ঘটনায় ভূক্তভোগী সাংবাদিক  নিরাপত্তা চেয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি এন্ট্রি  করেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন