নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০১, ৪ সেপ্টেম্বর ২০২৬

চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতির নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় চিটাগাংরোডের তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন।

সভা শেষে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে উপস্থিত সকলে তাঁর দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। অনুষ্ঠানে কমিটির উপদেষ্টারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম গতিশীল রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. এস. এম. আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি. এইচ. তোফা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল শ্যামল।

চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতির নবগঠিত কার্যকরী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সভাপতি মো. মফিজুল হক, সহ-সভাপতি মো. ফারুক হোসেন (সাংবাদিক) ও মো. নজরুল ইসলাম (বাবু), সেক্রেটারি মো. অহিদুল ইসলাম, সহ-সেক্রেটারি মো. সোহেল ও মো. লিটন ওস্তাদ, সাংগঠনিক সম্পাদক মো. শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মোল্লা, অর্থ সম্পাদক মো. আব্দুল রশিদ, সহ-অর্থ সম্পাদক মো. এরশাদ হোসেন, প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. ইব্রাহিম (বাগীনা), দপ্তর সম্পাদক মো. এমদাদুল হক ও সহ-দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মো. দেলোয়ার হোসেন, মো. পান্না, মো. আল-আমীন, মো. মোশাররফ হোসেন, মো. ইব্রাহিম মোল্লা ও মো. আব্দুল মালেক।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন