শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৪৯, ১০ সেপ্টেম্বর ২০২৬
জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা এবং স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া ব্যক্তিদের জন্য বিশেষ অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের হাতে তাঁর প্রতিকৃতি খচিত স্কেচ তুলে দিয়ে সম্মাননা প্রদান করেছেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর সভাপতি আবু হাসান টিপু ও সাধারণ সম্পাদক এনআরবি মামুন। বৃহস্পতিবার জেলা পরিষদ কার্যালায়ে এ সম্মাননা প্রতিকৃতি খচিত স্কেচ তুলে দেন নেতৃবৃন্দ।
এসময়ে নেতৃবৃন্দ আহত যোদ্ধা এবং স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া ব্যক্তি ও শহীদ পরিবারের সক্ষম সদস্যদের সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকারি বিশেষ নির্দেশনা সর্বত্র কার্যকর করার ব্যপারে উদ্যোগী ভূমিকা নেয়ার জন্য অধ্যাপক মামুন মাহমুদকে অনুরোধ করলে তিনি বলেন সরকারি নির্দেশনার বাইরেও জেলা পরিষদের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বোচ্চ উদ্যোগ ও সহযোগীতা করতে আমরা বদ্ধ পরিকর।
আজ এ সম্মাননা প্রদান কালে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর সভাপতি আবু হাসান টিপু ও সাধারণ সম্পাদক এনআরবি মামুন ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুর রহমান রিফাত, ফাহমিদা খন্দকার এমী, হানিফ মিয়া, মোহাম্মদ রনি, সালাহ উদ্দিন, খোকন রাজ, সামসুজ্জামান বাবর প্রমূখ।