নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সাংবাদিক মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোক

প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন। আজ ভোরে জামালপুরে গ্রামের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এবং নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুর খবরে সাংবাদিক অঙ্গন সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

এক শোক বার্তায় নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ  (দৈনিক আমার দেশ) ও সাধারণ সম্পাদক আনোয়ার হাসান (আরটিভি) মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, নারায়ণগঞ্জের গণমাধ্যম জগতে তিনি ছিলেন অত্যন্ত মিশুক। ছোট-বড় সবার সাথেই সহজে মিশে যেতেন। তিনি অসুস্থ অবস্থায়ও গণমাধ্যমে কাজ করেছেন।

প্রসঙ্গত, তিনি দীর্ঘ দিন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসা শেষে তার গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তার বোন তাকে জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ে যান। আজ ভোর সোয়া ৫ টায় তিনি সেখানেই মতৃ্যুবরণ করেন। মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি চিরকুমার ছিলেন।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন