নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে আমরা নারায়ণগঞ্জবাসী’র মশারী বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:০২, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে আমরা নারায়ণগঞ্জবাসী’র মশারী বিতরণ

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু প্রকোপ বৃদ্ধির প্রতিরোধে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের পক্ষ থেকে ৫ শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে মশারী বিতরণ করা হয়েছে। মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় স্থানীয় আলী আহম্মদ চুনকা নগর মিলনায়তনে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু’র সঞ্চালনায় এ মশারী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোঃ ইয়াকুব আলী।

প্রধান অতিথি এড. সাখাওয়াত হোসেন খান তার বক্তব্যে বলেন ,ডেঙ্গু প্রতিরোধে সরকারী প্রোগ্রামের সাথে সাথে সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের পক্ষ থেকে আজকের এই মশারী বিতরণ কর্মসূচীও সচেতনতামূলক একটি দায়িত্বশীল কর্মসূচী হিসেবে আমি মনে করি। 

‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন সমাজের অসঙ্গতি দূরীকরণ ও জনহিত কাজের মাধ্যমে জন্মলগ্ন থেকেই নিয়োজিত আছে। তারা নারায়ণগঞ্জ জেলাকে বিশেষ শ্রেণির জেলায় রূপান্তরিত করার যে দাবী করে আসছে তা আমি মাননীয় সংসদ সদস্যকে সাথে নিয়ে সরকারী উচ্চ পর্যায়ে আলোচনা করে তা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহন করবো। 

তিনি আরও বলেন বন্দর ও নারায়ণগঞ্জের সাধারণ মানুষের নদী পারাপারের দূর্ভোগ লাঘবে মাননীয় সাংসদকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে এই দূর্ভোগ যাতে দূরীভূত হয় সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টায় চালিয়ে যাব। তিনি ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র একটি স্থায়ী কার্যালয় প্রদানের দাবীর প্রতি একমত পোষন করেন এবং তা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। 

সভাপতি তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রধান অতিথি ও ধনাড্য ব্যক্তিদের প্রতি ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক তার বক্তব্যে দীর্ঘদিনের দাবী নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীত করার লক্ষ্যে প্রধান অতিথির প্রতি জোর দাবী জানান।

যুগ্ম সম্পাপক জনাব মাহমুদ হোসেন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের জন্য একটি স্থায়ী কার্যালয় প্রদানের জন্য প্রধান অতিথির নিকট বিনীত অনুরোধ জানান। 

আরও বক্তব্য রাখেন সহ সভাপতি জনাব কুতুব উদ্দিন আহম্মেদ, হাজী রমজানুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জনাব বদরুল হক, সহ সম্পাদক পপি রানী সরকার।

আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, বীরমুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, হাজী আব্দুস সাত্তার ভুট্টু, আনোয়ার হোসেন দেওয়ান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হোসেন জুলু, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন দেওয়ান, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীরমুক্তিযোদ্ধা সফর আলী, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খান, সমাজ কল্যাণ সম্পাদক রাজীউদ্দিন আহম্মেদ, আব্দুল খালেক সিদ্দিকী, হাজী কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম, কাইয়ুম নবাব, মাহির হাসনাত রিজন প্রমুখ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন