নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিনিয়র সাংবাদিক মিন্টুর মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪০, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সিনিয়র সাংবাদিক মিন্টুর মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুর গভীর শোক প্রকাশ করেছেন বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শনিবার (১৯ সেপ্টেম্বর)  বেলা ১১টায়  বন্দর প্রেসক্লাবে মিলনায়তনে  সাধারণ সভায় এ শোক জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপদেষ্টা জিএম মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, বন্দর প্রেসক্লাবের সহসভাপতি দীন ইসলাম দীপু, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, সাংবাদিক জিএম মজনু, সাবেক যুগ্ম সম্পাদক জিএম সুমন, আমির হোসেন, মেহেবুব মিয়া প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, হাফিজুর রহমান মিন্টু ছিলেন নারায়ণগঞ্জের গণমাধ্যম জগতেরজ একজন একনিষ্ট কর্মী। অসুস্থতা নিয়েও তিনি সংবাদ পত্রে কাজ করেছেন।

তার মৃত্যুতে সংবাদপত্র জগতে অপূরনীয় ক্ষতি হল। উল্লেখ্য,  শুক্রবার ভোর ৫টা দিকে জামালপুরের দেওয়ানগঞ্জে গ্রামের বাড়িতে হাফিজুর রহমান মিন্টু মৃত্যু বরণ করেন।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন