শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬
বন্দর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত সদস্যদের এক তৃতীয়াংশের উপস্থিতিতে অসুস্থ সদস্যদের দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। অসুস্থ সদস্যরা হলেন—শহীদুজ্জামান ফিরোজ, সরদার মোহাম্মদ আলীম, আমির হোসেন, করীম রেজা ও ইকবাল হোসেন।
এছাড়াও সভায় বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি নুরুজ্জামান মোল্লার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।