শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:২২, ৩০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সব বিজ্ঞ আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এড. এ কে এম ওমর ফারুক নয়ন।
৩১ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি এ শুভেচ্ছা জানান।
অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দেশের আইনজীবী সমাজের সব সদস্যের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।