নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

রেড ক্রিসেন্ট সোসাইটি না’গঞ্জ জেলা ইউনিটের নির্বাচন এড. নবী-এড. টিপু প্যানেল নিরঙ্কুশ বিজয়ী ‎

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২৪, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:২৮, ৩১ অক্টোবর ২০২৬

রেড ক্রিসেন্ট সোসাইটি না’গঞ্জ জেলা ইউনিটের নির্বাচন এড. নবী-এড. টিপু প্যানেল  নিরঙ্কুশ বিজয়ী ‎

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির প্রথমবারের মতো নির্বাচনে এড. নবী হোসেন- এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে পূর্ন প্যানেলের নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন। 

‎‎শনিবার ( ৩১ অক্টোবর) সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

‎‎১৯৭৫ সালে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার ৫১ বছর পর এবারই প্রথম সরাসরি ব্যালেটের মাধ্যমে ভোটে ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করবেন ইউনিটের আজীবন সদস্য ভোটারা।

ভোটার সংখ্যা ৯৯৭ জন। মোট ভোট দিয়েছেন ৩৩৮জন ভোটার । ‎‎সাধারণ সম্পাদক পদে এড. আবু আল ইউসুফ খান টিপু ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

‎‎সদস্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন- নারায়ণগঞ্জ বারের সভাপতি সরকার হুমায়ুন কবির ( ২৭৫ ভোট, সিনিয়র আইনজীবী জাকির হোসেন ( ২৮১ ভোট) , মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন (২১৮ ভোট) নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ( ২৬৪ ভোট) , সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (২৯৯) ভোট। 

‎‎এ নির্বাচনকে ঘিরে গত কয়েক দিনে সরগরম হয়ে উঠেছে পুরো জেলা। প্রার্থী ও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

‎‎জানাগেছে, নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট গ্রহণ হবে ছয়টি পদে। সেক্রেটারি একজন ও সদস্য পদে পাঁচজন। জেলা পরিষদের চেয়ারম্যান পদাধিকার হবেন চেয়ারম্যান। 

‎‎নির্বাচনে সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও আইনজীবী ফোরামের সাবেক নেতা অ্যাডভোকেট রেজাউল করিম খান।

‎‎এদিকে পাঁচটি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। তারা হলেন নারায়ণগঞ্জ বারের সভাপতি সরকার হুমায়ুন কবির, সিনিয়র আইনজীবী জাকির হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খান খোরশেদ, এনসিপি নেতা নিরব রায়হান, নাজমুল হক (নির্দলীয়) ও হারুনুর রশীদ খান।

‎‎নির্বাচনে চার কমিশনার হলেন- প্রফেসর বদরুন্নাহার, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, সোহেল আক্তার সোহান ও অ্যাডভোকেট সামছুন নূর বাধন। কমিশনের সচিবের দায়িত্বে পালন করছেন রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিট লিডার মাহমুদা মুন্সি।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন