নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে না’গঞ্জে ড্যাবের আলোচনা সভা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১৭, ৯ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে না’গঞ্জে ড্যাবের আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ড্যাব নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পরিচালক ডা. আবুল বাশার, ডা. আমিনুল ইসলাম, কুমিল্লার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. আমীর উল মূলক, ডা. ফারুক হোসেন, ডা. নাজমুল হোসেন বিপুল, ডা. মো. জহির উদ্দিন আহমেদ ও সহকারী অধ্যাপক ডা. পঙ্কজ কুমার নাথ প্রমুখ। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন