নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ইফতার সামগ্রী বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ইফতার সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি মঙলবার বাদ আসর সাইনবোর্ড এলাকায় শতাধিক সুবিধাবঞ্চিত শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় ইউনিয়ন সেক্রেটারি ফিরোজ আহমেদ ভূঁইয়ার পরিচালনায় ইউনিয়ন সভাপতি আব্দুল মজিদ শিকদারের সভাপতিতে উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রিদওয়ানুল আজিম। 
 
ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন দেশের রাষ্ট্র প্রধান যদি জামায়াত থাকতো তাহলে সরকারের পক্ষ থেকে প্রতিটি বাড়িতে রমজান সামগ্রী পৌঁছে যেতো। জাতি আজ দূর্ভাগা।
 
অন্যায় জুলুমবাজরাই যবরদস্ত করে ক্ষমতায় চলে আসে। এসময় তিনি আরো বলেন চাঁদাবাজ সন্ত্রাস কেউ আসলে সকলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিবেন। 
 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন