শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৬:৫১, ২১ ফেব্রুয়ারি ২০২৬
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরীতে প্রভাত ফেরীর র্যালি করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডা. মো. মুজিবুর রহমানের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, আলিনুর শরীফ শামীম, মেডিহোপ এর কাওসার, আল হেরার বাদল, হেলথ রিসোর্ট এর আলামিন, পপুলারের মিঃ বোরহান, এ্যাপোলোর ডাইরেক্টরসহ নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।