শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৫৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে অবস্থিত আনন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।
সংগঠনের বর্তমান সভাপতি তরিকুল ইসলাম তারেক এবং সাধারণ সম্পাদক ইসমাম হাসান ডিমান্ড-এর নেতৃত্বে সদস্যরা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের সকল শহীদের স্মৃতির প্রতি সম্মান জানান।
উক্ত কর্মসূচিতে সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমিত চক্রবর্তী, জাররাফ রহমান রাশহা, জুবায়ের আহম্মেদ, জুবায়ের হোসেন, মারুফ আহমেদ, সাইদুর, রাহাত, সামি, প্রত্যয়, আশিক, নাইম, তামিম, জাবের, পারভেজ ও অনয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মহান ভাষা সৈনিকদের আত্মত্যাগ ও সংগ্রামের ফলেই আজ আমরা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠা করতে এবং স্বাধীনভাবে কথা বলার অধিকার অর্জন করতে পেরেছি। অমর একুশ আমাদের ইতিহাস, আমাদের সংগ্রাম এবং আমাদের জাতীয় আত্মমর্যাদার অনন্য প্রতীক।
“আনন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়” পরিবার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে সেই মহান শহীদদের স্মরণ করছে, যাদের আত্মত্যাগ বাঙালি জাতির ভাষাগত ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠায় চিরস্মরণীয় হয়ে আছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের এই সংগঠনটি নারায়ণগঞ্জ-এ সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও দায়িত্ববোধ জাগ্রত করতে কাজ করে যাচ্ছে।