নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৬, ২ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের উদ্যোগে গতকাল সোমবার নারায়ণগঞ্জ শহরের গলাচিপাস্থ জেলা প্রেস ক্লাবের কার্যালয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সচেতন পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব কাজী মো. ইসলাম মিয়ার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ দীল মোহাম্মদ দীলু, সহ-সভাপতি এনামুল হক প্রিন্স, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক মোক্তার হোসেন, অর্থ সম্পাদক মোস্তফা কামাল, প্রচার সম্পাদক আব্দুল মোতালেব, দপ্তর সম্পাদক সোহেল আহম্মেদ, কার্যকরী সদস্য এম আখতার হোসেন, আবু রায়হান, মো. জসিম উদ্দিন, সৈয়দ রাকিবুল হাসান রাকিব, আবু রায়হান, আনোয়ার হোসেন, সুমি আক্তার, নারগিস আক্তার নিশা।

অনুষ্ঠানের সভাপতিসহ অন্যান্য অতিথিরা পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। ইফতার পূর্ব মুহূর্তে মিলাদ ও দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব কাজী মো. ইসলাম মিয়া।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন