নারায়ণগঞ্জ  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

ডেমরায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:১৯, ৩ মে ২০২৬ | আপডেট: ০০:৫৮, ৩ মে ২০২৬

ডেমরায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

রাজধানীর ডেমরায় ট্রাকের  সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাশরাফি মুস্তাকিম আলিফ (২৬) নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ডেমরা- যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেস‌ওয়ের বামৈল এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

এ সময় ওই ছাত্রের মাথা থেকে সড়কে রক্ত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পথচারীরা আলিফকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলেটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ অনার্সে অধ্যায়নরত। নিহত আলিফ ডেমরার কোনাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন (পিপিএম) বলেন, ছেলেটি মোটরসাইকেলে আসার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে ট্রাকটি পুলিশের হেফাজতে থাকলেও চালক পলাতক রয়েছে। সে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে আপাতত জানা যায়নি

ঢাকা মেডিকেলে ডেমরা থানা পুলিশের এস আই রুবেল রয়েছেন তার সুরত হাল প্রস্তুত এর জন্য। এ বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন