নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আপনারা সরকারি দলের নন বিরোধী দলের : আব্দুল জব্বার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩৫, ২১ আগস্ট ২০২৬

আপনারা সরকারি দলের নন বিরোধী দলের : আব্দুল জব্বার

নিজ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুর জব্বার বলেছেন, আপনারা সরকারি দলের নন, বিরোধী দলের। বিরোধী দলের হওয়ার কারণে সরকারি সুযোগ সুবিধা আপনাদের হাতে নাই। জনগণকে আপনারা সেভাবে সহযোগিতা করতে পারবেন না। কিন্তু কয়েকটি কাজ করতে পারবেন। 

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা জামাতের উদ্যোগে রূপগঞ্জের তারাবো পৌর অডিটরিয়ামে বৈষম্যহীন সমাজ গঠনে রাসূল (সা.) এর আদর্শ” শীর্ষক এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা জব্বার বলেন, যেখানেই এবং যে কোন পক্ষ জনগণের উপর অন্যায় অবিচার চালাতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসারে সেই অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

বিভিন্ন এমপি, চেয়ারম্যান, মেয়র ও প্রশাসকের মাধ্যমে সরকারের তরফ থেকে যে বরাদ্দ আসে, সেই বরাদ্দ থেকে একটা অংশ তারা কিন্তু অতীতের ন্যায় এখনো আত্মসাৎ করার কাজে লিপ্ত আছেন। যেখানে অন্যায় দেখবো সেখানেই সেই অন্যায়ের প্রতিবাদ করেতে হবে। এবং জনগণকে তাদের অধিকার প্রাপ্তিতে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, যেহেতু আমরা এই সমাজের পরিবর্তনের মধ্য দিয়ে প্রকৃত পক্ষে রাষ্ট্রের কল্যাণ চাই, জনগণের উপকার করতে চাই, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শকে আমরা লালন ও ধারণ করি। তাই একটি ইসলামী সমাজ ব্যবস্থা, ইনসাফের সমাজ ব্যবস্থা কায়েম হলে কি ধরণের সামাজিক পরিবর্তন হবে। কি ধরণের সমাজ জনগণ পাবে। এগুলো আমরা জনগণের দোরগোড়ায় গিয়ে পৌঁছে দেব।

জেলা জামায়াতে ভারপ্রাপ্ত আমীর প্রিন্সিপাল মাসুদুর রহমান এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জেলা সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় আয়োজনে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর মমিনুল হক সরকার, জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা ওবায়দুল কাদের কাশেমী নদভী, অধ্যক্ষ মাওলানা আবু বক্কর, মাও. ওমর ফারুক মুজাহিদী প্রমুখ। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন