শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা কে,এম,মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করেছে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে শহরের চাষাড়াস্থ শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আখতারুজ্জামান মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া, যুবদল নেতা কাজী নূর আলম, ফারহান আহমেদ রুবেল, মাইনুল হোসেন, সুমন ভূইয়া, গাজী শফিকুল ইসলাম মিন্টু, সোহেল, হানিফ বেপারী, মোঃ মালি, শাহ-আলম, সেলিম, জসিম, মোক্তার হোসেন, হানিফ ও আলমগীর হোসেন প্রমূখ।