নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জোসেফ এর মায়ের মৃত্যুতে আনিসুল ইসলাম সানির শোক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬

জোসেফ এর মায়ের মৃত্যুতে আনিসুল ইসলাম সানির শোক

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা  কে এম মাজহারুল ইসলাম জোসেফ এর মাতা ও সাবেক কমিশনার আজহারুল ইসলাম এর স্ত্রী মমতাজ বেগম অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।

এক শোকবার্তায় আনিসুল ইসলাম সানি বলেন, মাজহারুল ইসলাম জোসেফ এর মা ও সাবেক কমিশনার আজাহারুল ইসলাম এর স্ত্রীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

তিনি বলেন, মরহুমা মমতাজ বেগম একজন স্নেহশীলা, ধর্মপরায়ণ ও মহীয়সী নারী ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের প্রেরণার উৎস ছিলেন তিনি। তার ইন্তেকালে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে  তা সহজে পূরণ হওয়ার নয়।

আনিসুল ইসলাম সানি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান ও মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন