শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩১, ২৩ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. মো. সাখাওয়াত হোসেন খান রাজশাহীতে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরে পৌঁছালে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ফুল দিয়ে এড. সাখাওয়াত হোসেন খানকে স্বাগত জানান।
এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, অন্যান্য কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় আয়োজিত তিন দিনব্যাপী ‘ঊীঢ়ড়ংঁৎব ঠরংরঃ, ঐড়ৎরুড়হঃধষ খবধৎহরহম, ঊাধষঁধঃরড়হ ধহফ চষধহহরহম ডড়ৎশংযড়ঢ়’-এ অংশ নিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা রাজশাহীতে গেছেন।
আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এ কর্মশালায় নগর উন্নয়ন, সিটি গভর্ন্যান্স, অভিজ্ঞতা বিনিময়, মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।