নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

ডেভিডের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৫, ২৫ নভেম্বর ২০২৬

ডেভিডের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া

‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

‎‎বুধবার (২৫ নভেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১১নং ওয়ার্ডের হাজীগঞ্জ মোড়ে ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

‎‎মহানগর ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টিপু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাসিক ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুবুর রহমান জুলহাস। বক্তারা ডেভিডের কর্মীবান্ধব নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

‎‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের ভাই নোমান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হক, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন,  ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল, দুলাল, রমজান, সাদেক ও গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

‎‎মিলাদ শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল ও সমৃদ্ধি কামনায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন