শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৫৮, ২৪ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রয়াত মমিন উল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও দোয়া করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ জোহর শহরের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা মরহুম মমিন উল্লাহ ডেভিডের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন। পরে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় মহানগর যুবদলের নেতৃবৃন্দ প্রয়াত মমিন উল্লাহ ডেভিডের রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, শাকিল মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূঁইয়া সাগর, আরমান হোসেন, মিনহাজ মিঠু, আলী ইমরান শামীম, সাইফুল ইসলাম আপন, হাবিবুর রহমান মাসুদ, মাহফুজুর রহমান ফয়সালসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।