নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৮, ২ মে ২০২৬

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

‎‎‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’  এই স্লোগানে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।
‎‎শনিবার (২ মে) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

‎‎উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খুদে ক্রীড়াবিদদের মাঝে ছিল আনন্দ ও উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাঙ্গণ পরিণত হয় মিলনমেলায়। শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে এই উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

‎‎‎আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে এই কার্যক্রম শুরু করেছে সরকার। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতেই এই উদ্যোগ।

‎‎‎এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক নিলুফা ইয়াসমিন।‎

‎‎‎এছাড়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে শিশুদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখা সম্ভব। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আগামী দিনে দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন