শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০৫, ৩ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:৫৭, ৩ মার্চ ২০২৬
নরসিংদী, হাজারিবাগ, ঈশ্বরদী, সীতাকুণ্ডসহ সারাদেশে অব্যাহত ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা দাবি করেন।
মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সামনে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা একথা বলেন। একটি সমাজে নারীর কি অবস্থান হবে তা আসলে নির্ভর করে রাষ্ট্রের কি দৃষ্টিভঙ্গি, তার উপর। কাজেই নারীর নিরাপত্তার দায়িত্ব এবং নারী-পুরুষ সমতার দায়িত্ব রাষ্টকেই নিতে হবে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলার আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা সংসদের সদস্য আবু হামজা রুহীন, ওহিবা মাহাজাবিন পুষ্পিতা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য মোহাম্মদ সায়েম মিয়া, আহামেদ রবিন স্বপ্ন, লিগারথা লিথি প্রমূখ।
বক্তারা বলেন কোনো একটি নারী নির্যাতনের যদি দৃষ্টান্তমূলক বিচার এবং কঠোর শাস্তি হত তাহলে নির্যাতন করা- ধর্ষকরা পরবর্তী ঘটনা ঘটাতে সাহস পেত না। বরং উল্টোটাই হচ্ছে রাষ্ট্র, আইন শৃঙ্খলাবাহিনী ক্ষমতাবান ধর্ষণকারীর পক্ষ নিচ্ছে। নরসিংদী, হাজারিবাগ, ঈশ্বরদী, সীতাকুণ্ডসহ সারাদেশে অব্যাহত ধর্ষণ-হত্যা সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানান।
কাজেই এর বিরুদ্ধে ছাত্র সমাজই সমাজের প্রগতিশীল অংশকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।