শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০৬, ৭ মার্চ ২০২৬
সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক অসুস্থ মোঃ হারুন-অর-রশীদ চৌধুরী (স্বপন)-কে দেখতে তার বাসভবনে ছুটে গেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী বাপ্পি এবং নারায়ণগঞ্জ মহানগর বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল।
শনিবার (৭ মার্চ) সন্ধায় শহরের বি.বি রোডস্থ মার্ক টাওয়ারে স্বপন চৌধুরীর বাসভবনে তাকে দেখতে যান তারা। এসময় জয় কে রায় চৌধুরী বাপ্পি এবং লিটন পাল তার খোঁজখবর নেন এবং রোগমুক্তি কামনায় প্রার্থনা করেন।
উল্লেখ্য যে, গতকাল সিদ্ধিরগঞ্জের এস.ও. এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি মারত্মকভাবে আহত হয়, মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং বাম হাতের হাড় ভেঙ্গে যায়, আগামী বৃহস্পতিবার তার হাতের একটি অস্ত্রোপচার করা হবে।