শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৫৮, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:৪৬, ১৫ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন।
এক শুভেচ্ছা বার্তায় আবুল হোসেন রিপন বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। ঈদের এই আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, আমি ১১নং ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। ঈদের এই পবিত্র মুহূর্তে আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে রাখেন এবং দেশ ও জাতির মঙ্গল সাধন করেন।